Showing posts with label KEB. Show all posts
Showing posts with label KEB. Show all posts

Tuesday, 30 August 2016

ফুটবলকে ধ্বংস করছে ময়দানের অশুভ সিন্ডিকেটা - মিস্টার এক্স

তোলাবাজি বন্ধের জন্য রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। সিন্ডিকেটের নামে তোলাবাজি করলে গারদে পুরছে পুলিশ। কিন্তু তোলাবাজি তো শুধু সিন্ডিকেটে হয় না। অন্যত্রও হয়। আমাদের ময়দানে কয়েক বছর ধরে তোলাবাজির কারবার চালু হয়েছে। সেই তোলাবাজদের জেলে পোরা হোক।
তোলাবাজি মানে হল ঘুষ। ঘুষ মানে তোলার বিনিময়ে ঘুষদাতাকে সুবিধা পাইয়ে দেওয়া হয়। কে ঘুষ দেয়? যে অপরাধী সে অপরাধ ঢাকার জন্য দেয়। অথবা আগামী দিনে আরও অপরাধ করার জন্য ঘুষ দেয়। এছাড়াও যে মনেপ্রাণে দুর্বল, যে জানে ঘুষ না দিলে কোনও কাজে সফল হতে পারবে না সে ঘুষ দেয়।